Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ৭ এপ্রিল ২০২৬

বাসসের নয়া এমডি কামাল উদ্দিন সবুজ

বাসসের নয়া এমডি কামাল উদ্দিন সবুজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা Bangladesh Sangbad Sangstha (বাসস)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangladesh Sangbad Sangstha Act 2018-এর ধারা ১০(১) অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, কামাল উদ্দিন মজুমদারকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে বাসসের বিদায়ী এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

সেখানে বলা হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবশিষ্ট মেয়াদের নিয়োগ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের আগস্টে সাবেক অন্তর্বর্তী সরকার মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দিয়েছিলো। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে গেল রাষ্ট্রীয় এ সংবাদ সংস্থাটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির