Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৮ মে ২০২৬

ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার 

ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার 
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবে পরিচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু আমলা অনিয়ম ও অন্যায় করেছেন।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ড প্রকৃত গরিব মানুষের কাছে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে অনেক দরিদ্র পরিবার বঞ্চিত হয়েছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি এ কর্মসূচির উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের হাওড় অঞ্চলের উন্নয়নে কোনো দীর্ঘমেয়াদি ও বৈজ্ঞানিক পরিকল্পনা নেয়া হয়নি। বরং মৎস্য চাষ ও উন্নয়নের নামে হাওড় ইজারা বা লিজ দেওয়ার মাধ্যমে সেখানে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, হাওড়ের প্রকৃত ক্ষতির তুলনায় সরকারি তালিকায় তিন গুণ বেশি ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগও রয়েছে।

তিনি হাওড় অঞ্চলের প্রকৃত সমস্যা চিহ্নিত করা এবং টেকসই সমাধান বের করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘স্পেশাল টাস্ক ফোর্স’ গঠনের দাবি জানান।

সেমিনারে বক্তারা হাওড় অঞ্চলের কৃষক ও চাষিদের জীবনসংগ্রাম, দারিদ্র্য, ফসলহানি এবং উন্নয়ন বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা হাওড়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা