Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ২২ ডিসেম্বর ২০২৪

শিশুর ত্বক মালিশে সর্ষের তেল কি স্বাস্থ্যকর?

শিশুর ত্বক মালিশে সর্ষের তেল কি স্বাস্থ্যকর?
ছবি: সংগৃহীত

আগেকার দিনে শিশুকে খাঁটি সর্ষের তেল মালিশ করারই চল ছিল। ইদানীং অনেক বাড়িতেই শিশুর মা ও দাদুর মধ্যে শিশুর তেল মালিশ করা নিয়ে দ্বন্দ্ব চোখে পড়ে। দাদুদের মতে সর্ষের তেলই নাকি সেরার সেরা। আর নতুন মায়েরা বলছেন অলিভ অয়েল দিয়েই নাকি মালিশ করা ভাল। তবে এ বিষয় চিকিৎসকদের কী মত?

বাড়ির ছোট্ট শিশুদের তেল মালিশ করার রেওয়াজ বহু যুগ ধরেই চলে আসছে। গোসলের ঠিক আগে শিশুদের রোদে শুইয়ে মাথা থেকে পা পর্যন্ত যত্ন নিয়ে তেল মালিশ করেন মা-দাদুরা। 

চিকিৎসকদের মতে, সদ্যোজাতদের তেল মালিশের জন্য সর্ষের তেল ব্যবহার না করাই ভাল। চর্মরোগ চিকিৎসক সন্দীপন ধর বলেন, সর্ষের তেল দিয়ে মালিশের সময় অনেক সময় তেল নাকে ঢুকে যায়। সর্ষের তেলের ঝাঁজে শিশুদের কষ্ট ও অস্বস্তি হতে পারে। তাছাড়া এখন নির্ভেজাল সর্ষের তেল প্রমাণ করার জন্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলি বিভিন্ন ধরনের ঝাঁঝালো উপাদান ব্যবহার করে। সে উপাদানগুলির জন্য শিশুর ত্বক জ্বালা করে, র‌্যাশও বেরোয়। এ ছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সর্ষের তেলে অ্যালিল আইসো থায়োসায়ানাইট যৌগ থাকে, এ যৌগটি শিশুর ত্বকের জন্য মোটেও ভাল নয়।

সর্ষের তেলের বিকল্প কী?

চিকিৎসকদের মতে, সর্ষের তেলের বদলে শিশুর তেল মালিশের জন্য সবচেয়ে ভাল বিকল্প হতে পারে নারকেল তেল। অনেকেই শিশুর মালিশ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন। তবে অলিভ অয়েলে থাকা অ্যালোয়িক অ্যাসিডও কোনও কোনও শিশুর শরীরে অ্যালার্জি কিংবা র‌্যাশের কারণ হতে পারে। চিকিৎসকদের মতে শিশুর জন্মের পরের দিন থেকেই তার তেল মালিশ ও স্পঞ্জিং শুরু করে দেয়া যায়। স্নানের আগে তেল মালিশ করে পরে ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে।

চিকিৎসকদের মতে, সদ্যোজাতদের সর্ষের তেল মালিশ না করাই ভাল।

কেন তেল মালিশ জরুরি?

১. শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়।

২. খিদে বাড়ে।

৩. ঘ্যানঘ্যান করার প্রবণতা কমে।

৪. সার্বিক বৃদ্ধি ভাল হয়।

৫. বাবা কিংবা মা তেল মালিশ করলে তাদের স্পর্শ অনুভব করে শিশু। শিশুর বৃদ্ধির জন্য এই ‘টাচ্ থেরাপি’র গুরুত্ব অনেক।

৬. রক্ত সঞ্চালন ভাল হয়।

৭. বিভিন্ন গবেষণায় দেখ গিয়েছে ছোট থেকে শিশুর শরীরে তেল মালিশ করলে ভবিষ্যতে তাদের একজ়িমার মতো রোগের ঝুঁকি কমে।

তেল মালিশের সময় কী কী মাথায় রাখা জরুরি?

শিশুর ত্বকে নিয়ম করে তেল মালিশ করার গুরুত্ব অনেক। তবে শিশুর ত্বকে কোনও অ্যালার্জি হলে কিংবা সংক্রমণ হলে তেল মালিশ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

শিশুরোগ চিকিৎসকগণের মতে, শিশুকে মালিশ করতে হবে আলতো হাতে। এমনও দেখা যায়,  অনেক শিশুকে মালিশ করার সময় হাড়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। ছোটদের হাড় খুব নরম হয়, তাই সাবধান! খুব ধীরে ধীরে ওদের মালিশ করতে হবে।

আপন দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ