Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৭, ১৫ এপ্রিল ২০২৬

গরমে স্বস্তি দেবে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম

গরমে স্বস্তি দেবে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম
ছবি: সংগৃহীত

গ্রীষ্মের তীব্র গরমে প্রশান্তি দিতে তরমুজের জুড়ি নেই। পানিসমৃদ্ধ ও ভিটামিন এ-সমৃদ্ধ এই ফল শুধু শরীর ঠান্ডাই রাখে না, সহজেই তৈরি করা যায় দারুণ মজার আইসক্রিমও। অল্প কয়েকটি উপকরণেই ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু তরমুজের আইসক্রিম।

যা লাগবে

তরমুজ – ২ কাপ (বীজমুক্ত টুকরা)
কনডেন্সড মিল্ক – আধা কাপ
হুইপিং ক্রিম – ১ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে তরমুজ ব্লেন্ড করে ভালোভাবে রস বের করে নিন। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু মসৃণ রসটুকু আলাদা করুন।

অন্যদিকে একটি পাত্রে হুইপিং ক্রিম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক দিয়ে ফোমের মতো হালকা করে বিট করে নিন। তারপর এতে তরমুজের রস ও কনডেন্সড মিল্ক ঢেলে আলতোভাবে মিশিয়ে নিন, যেন মিশ্রণটি নরম ও মসৃণ থাকে।

এবার পুরো মিশ্রণটি একটি আইসক্রিম কন্টেইনারে ঢেলে ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে ৬ থেকে ৭ ঘণ্টা রেখে দিন। ভালোভাবে জমে গেলে বের করে স্কুপ করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মজাদার তরমুজের আইসক্রিম।

ঘরোয়া এ সহজ রেসিপিতে গরমের দিনে পরিবারকে দিতে পারেন শীতল মিষ্টি স্বাদ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
হাসিনার ফেরার গুজবে কোলকাতায় বিপাকে আ.লীগ নেতারা
তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর