Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার

বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে শুধু শ্রমিক পাঠানোর দেশ নয়, বরং বিদেশি কর্মীদের জন্যও অভিবাসনের গন্তব্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ বা রেমিট্যান্স নয়। এর সঙ্গে মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার বিষয়ও জড়িত।

বুধবার রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক ককাসের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, রেমিট্যান্সের পেছনে দেশের সাধারণ মানুষের কঠোর পরিশ্রম, কষ্ট ও সীমাহীন দুর্ভোগ রয়েছে। বিদেশে কর্মরত শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ভোগান্তি কমাতে সবাইকে সচেতন হতে হবে।

বিশেষ করে নারী অভিবাসী শ্রমিকদের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিদেশে গিয়ে নারী শ্রমিকদের অনেক সময় অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হতে হয়। তাদের সুরক্ষায় প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ এবং অভিবাসন নীতিমালা কার্যকর করা জরুরি। পাশাপাশি যেসব দেশে বাংলাদেশি শ্রমিকেরা কাজ করেন, সেসব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।

বিগত সরকারের সময় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে স্পিকার বলেন, ওই সময়ে বিদেশে কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের কারণে গত কয়েক বছরে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বিদেশে পাঠানোর সুযোগ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সর্বদলীয় এ সংসদীয় ককাসের মাধ্যমে সংসদ সদস্যরা বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সহায়তা করবেন। একই সঙ্গে মাঠপর্যায়ে অভিবাসন আইনের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ বিদেশে কর্মরত অনেক শ্রমিক দীর্ঘদিন ধরে নিপীড়ন ও শোষণের শিকার হচ্ছেন।

প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় কূটনৈতিক মিশনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিদেশে শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সংসদীয় ককাসের সভাপতি এবিএম মোশাররফ হোসেন ও ককাস সচিবালয়ের সভাপতি সৈয়দ সাইফুল হক স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্য দেন সংসদীয় ককাসের মহাসচিব মাহমুদা হাবিবা।

প্যানেল আলোচনায় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে কর্মরত শ্রমিকদের মনোসামাজিক ও আর্থসামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব দেন। মানবপাচার বন্ধ এবং অভিবাসন নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. তৌফিকুর রহমান, উইটনেস ফাউন্ডেশনের সভাপতি শিপা হাফিজা, আন্তর্জাতিক শ্রম সংস্থার জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শাহরিন মুনির এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দিপ্তা রক্ষিত।

অনুষ্ঠানে সংসদীয় ককাসের নির্বাহী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, অভিবাসন বিশ্লেষক, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা