Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ৫ মে ২০২৬

প্রশাসকদেরকে সেবক হওয়ার আহ্বান স্পিকারের 

প্রশাসকদেরকে সেবক হওয়ার আহ্বান স্পিকারের 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, দেশের গণতন্ত্র সুসংহত করতে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের কারণে জেলা প্রশাসকরাই নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় অবস্থানে থাকেন।

আজ জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন ব্যবস্থা নানা ধরনের দুর্নীতি ও ত্রুটির মধ্য দিয়ে গেছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে জাতীয় সংসদ নির্বাচনসহ সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে অর্থবহ করতে হলে রাষ্ট্রীয় ব্যুরোক্রেসির ভূমিকা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। আমলাতন্ত্রকে শাসকের ভূমিকায় নয়, বরং জনগণের সেবকের ভূমিকায় কাজ করতে হবে। প্রশাসনের প্রতি জনআস্থা বজায় রাখাই একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের জনগণের গণতন্ত্রপ্রেমের কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কথা স্মরণ করে বলেন, এসব আন্দোলনে জনগণের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং রাজশাহী বিভাগের কমিশনার এ এন এম বজলুর রশীদ। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ধন্যবাদসূচক বক্তব্য প্রদান করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র এবং গণতান্ত্রিক বিতর্ক সংসদকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করে তোলে। তিনি বলেন, সংসদে প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব নির্বাহী বিভাগের ওপর বর্তায়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এমপি বলেন, জেলা প্রশাসকরা সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। কেন্দ্রীয় নীতি ও উন্নয়ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠান শেষে স্পিকার বিভিন্ন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা