Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ২১ মে ২০২৬

নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের পল্লবীতে নিহত রামিসার বাসভবনে যান।

সচিবালয়ে চলমান জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে সরাসরি পল্লবীতে পৌঁছে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রামিসার স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে ঘটনার বর্ণনা তুলে ধরেন। তিনি পুরো ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ক্ষোভ, শোক ও নিন্দার ঝড় ওঠে।

ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভও করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। নিহত রামিসার পরিবারও আশা প্রকাশ করেছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের এ হস্তক্ষেপে মামলার তদন্ত ও বিচার দ্রুত এগিয়ে যাবে এবং প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
শার্শায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮
শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
হজ শেষে দেশে ফেরা শুরু
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ
রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত
জিয়াউর রহমান: জাতীয় পুনর্জাগরণের রূপকার
চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
পানির দামে চামড়া, ক্রেতা সংকটে রাস্তা-নদীর পাড়ে স্তূপ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজ তোপের মুখে, বক্তব্য প্রত্যাহার
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জে ভারত