Sobar Desh | সবার দেশ আক্তার উদ্দিন তালুকদার, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

প্রকাশিত: ১৪:২৪, ২ মার্চ ২০২৬

বইমেলা ২০২৬

অমর একুশে বইমেলা ২০২৬-এ জ্ঞানভিত্তিক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ’

অমর একুশে বইমেলা ২০২৬-এ জ্ঞানভিত্তিক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ’
ছবি: সবার দেশ

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে গবেষক, শিক্ষক ও লেখক তৌফিক সুলতান স্যারের নতুন বই ‘World of Knowledge – জ্ঞানের জগৎ’। বইটি পাওয়া যাচ্ছে অেমর একুশে বইমেলা ২০২৬-এ দাঁড়িকমা প্রকাশনীর ৮৯৭-৮৯৮ নম্বর স্টলে। প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়িকমা প্রকাশনী জানায়, জানুয়ারি ২০২৬-এ প্রথম প্রকাশের পর বইটি ইতিমধ্যে পাঠকমহলে সাড়া ফেলেছে।

২৫০ টাকা মূল্য নির্ধারিত বইটির আইএসবিএন ৯৭৮-৯৮৪-৫১১-৩৮২-৩। প্রচ্ছদ শিল্পী সাদ আদনানের নকশায় বইটি দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, প্রথম সংস্করণ শেষ হওয়ার পথে।

বইটির মূল প্রতিপাদ্য—আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনে আলো ছড়ানোর সবচেয়ে বড় শক্তি। লেখকের বিশ্বাস, সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন করলে পড়াশোনা যেমন সহজ হয়, তেমনি তা জীবনের পথনির্দেশক হয়ে ওঠে। ‘পদ্ধতিই ফলাফল বদলায়’—এ ধারণাকে সামনে রেখে বইটিতে তুলে ধরা হয়েছে পড়াশোনার কৌশল, স্মৃতিশক্তি বৃদ্ধির উপায়, কম পড়ে বেশি ফল পাওয়ার পদ্ধতি, পরীক্ষাভীতি কাটানোর কৌশল, ভুয়া তথ্য শনাক্ত করার উপায় এবং লেখালেখিকে আয়ের উৎসে পরিণত করার বাস্তব দিকনির্দেশনা।

শিক্ষাজীবনে নানা জটিলতায় পড়া শিক্ষার্থীদের জন্য বইটি বিশেষভাবে সহায়ক বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। যারা পড়েও ভুলে যান, পরীক্ষার হলে গিয়ে মানসিক চাপ অনুভব করেন বা সঠিক দিকনির্দেশনার অভাবে পিছিয়ে পড়েন—তাদের জন্য বইটি একটি ব্যবহারিক গাইড হিসেবে রচিত।

বইটি প্রকাশের পর বিভিন্ন বিশিষ্টজনের হাতে পৌঁছেছে। প্রয়াত সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ-এর কনিষ্ঠ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বইটির প্রশংসা করেন। এছাড়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী এমপি বইটি গ্রহণ করে লেখকের জ্ঞানচর্চার উদ্যোগকে সাধুবাদ জানান। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া এবং কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আবদুল বারিক পিপিএম-এর কাছেও বইটি উপহার হিসেবে পৌঁছে দেয়া হয়েছে।

কাপাসিয়া ও মনোহরদী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বি জে এস এম মডেল কলেজ, দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এইচ. কে. বিপুল স্মৃতি হাই স্কুল এবং কোচেরচর ইসলামিয়া দাখিল মাদরাসাসহ একাধিক প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বইটি নিয়ে আলোচনা করেন এবং জ্ঞানচর্চায় এর ভূমিকার প্রশংসা করেন।

তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অব মনোহরদী মডেল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং বিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড স্টাডি সেন্টারের প্রেসিডেন্সিয়াল সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। তার লেখা প্রকাশিত হয়েছে সবার দেশ, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, ভোরের কাগজ, যুগান্তর, যায়যায়দিন, প্রথম আলো, দেশ রূপান্তর, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, আলোকিত বাংলাদেশ, সংগ্রাম, ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে। টেলিভিশন মাধ্যমেও তিনি মতামত ও বিশ্লেষণ উপস্থাপন করে থাকেন।

‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ বইটিতে প্রাচীন সভ্যতা, নবীদের জীবন, আধুনিক বিজ্ঞানী ও দার্শনিকদের চিন্তাধারা এবং গবেষণার উদাহরণ তুলে ধরে জ্ঞান অর্জনের সঠিক পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। লেখকের ভাষায়, জ্ঞান কেবল পরীক্ষার ফলের জন্য নয়, বরং আত্মমর্যাদা, মানবিকতা ও নৈতিকতার বিকাশের জন্য অপরিহার্য।

অমর একুশে বইমেলার পাশাপাশি বইটি অনলাইনেও অর্ডার করা যাচ্ছে। বিভিন্ন অনলাইন বুকশপে বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রকাশনী। পাঠকদের মতামত ও রিভিউকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪