Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ৬ মার্চ ২০২৬

কবি মাহামুদুল হাসান নিজামীর ইন্তেকাল

কবি মাহামুদুল হাসান নিজামীর ইন্তেকাল
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান, কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহামুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রংপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও কাউখালীর সাংবাদিক আরিফুল হক মাহবুব। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাঙ্গামাটি ও কাউখালীসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাহামুদুল হাসান নিজামী জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মাহামুদুল হাসান নিজামী একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও সুরকার ছিলেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজিসহ একাধিক ভাষায় তার দক্ষতা ছিলো।

বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবি শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতার বাংলা কাব্যানুবাদ করে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। এছাড়া পাঁচ হাজারেরও বেশি কবিতা ও গান রচনা করেছেন তিনি।

বাংলা ভাষার বানান সংস্কার ও সাহিত্য গবেষণার নতুন ধারা তৈরির ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ কাজ চালিয়ে গেছেন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকায় তার জন্ম হলেও তিনি স্থায়ীভাবে বসবাস করতেন রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা সদরে। তিনি দেশবরেণ্য আলেম মরহুম মাওলানা আব্দুল্লাহর বড় ছেলে এবং চট্টগ্রাম পুলিশ লাইন জামে মসজিদের খতিব ইসলামী চিন্তাবিদ মাওলানা মনসুরুল হক জিহাদীর বড় ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা থেকে রংপুরে গিয়েছিলেন। সেখানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার প্রথম জানাজা শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাংলা একাডেমি অথবা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় জানাজা রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এবং তৃতীয় জানাজা চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অনুষ্ঠিত হবে। পরে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী