Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১৪ মার্চ ২০২৬

বইমেলা ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা মুক্ত গদ্যের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ-এর স্টলে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বইটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, মাধবীকে লেখা চিঠিগুলোতে সুখ, দুঃখ, রাজনীতি এবং একাকিত্বের নানা অনুভূতি ফুটে উঠেছে। প্রধান চরিত্র ‘মাধবী’ কে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাধবী কে—এটা বড় প্রশ্ন। এ তথ্য আগেভাগে দিলে পাঠকের আগ্রহ কমতে পারে, তাই আপাতত এটি অপ্রকাশিত রাখছি।

আইনমন্ত্রী আরও জানান, বইটিতে মানুষের অন্তর্গত একাকিত্বের অনুভূতি তুলে ধরা হয়েছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মানুষ অনেক সময় নিজে একা থাকে এবং মনের অনেক কথাই সবার সঙ্গে ভাগ করতে পারে না। এ অনুভূতিই মাধবীর কাছে লেখা চিঠিতে ফুটে উঠেছে।

তিনি বলেন, বইটিতে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ক্ষোভের পাশাপাশি রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি ও দর্শনের নানা দিকও উঠে এসেছে। মোট ২৫৩টি চিঠির মধ্যে প্রথম পর্যায়ে ১২৫টি চিঠি প্রকাশিত হয়েছে। পাঠকের সাড়া বিবেচনায় পরবর্তীতে দ্বিতীয় পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আইনমন্ত্রী পাঠকদের উদ্দেশে বলেন, পাঠকদের আগ্রহই একজন লেখকের প্রধান অনুপ্রেরণা। তারা যদি লেখাকে গ্রহণ করেন, লেখক আরও অনুপ্রাণিত হয়ে লিখতে পারেন। তাই বইটি পড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মতামত জানাতে অনুরোধ করছি।

তিনি আরও উল্লেখ করেন, বইটি সম্পূর্ণ হৃদয়ের অনুভূতি থেকে লেখা। ভালো লাগা এবং একাকিত্বের অভিজ্ঞতাই এ লেখার উৎস। অনুষ্ঠান শেষে মন্ত্রী বইটি ক্রয়কারী পাঠকদের জন্য অটোগ্রাফ প্রদান করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী, লেখকের সহধর্মিণী, শুভানুধ্যায়ী, বিশিষ্টজন এবং গ্রন্থমেলায় আগত দর্শক ও পাঠকরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প