Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪১, ১১ মার্চ ২০২৬

বইমেলা ২০২৬

সাঈদ আহমেদের বই ‘আমাজনের ডায়েরি’র মোড়ক উন্মোচন

সাঈদ আহমেদের বই ‘আমাজনের ডায়েরি’র মোড়ক উন্মোচন

সাংবাদিক ও লেখক সাঈদ আহমেদ খানের ভ্রমণকাহিনি নিয়ে প্রকাশিত নতুন গ্রন্থ আমাজনের ডায়েরি-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে অমর একুশে বইমেলায়। বুধবার (১১ মার্চ) পড়ন্ত বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আবদুল মাজেদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর, শিশু সাহিত্যিক ও ছড়াকার শরীফ আবদুল গোফরান, কবি লিলি হক, কন্ঠশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ বেতারের প্রেজেন্টার সেলিনা আক্তার, কবি নাসির হেলাল, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন মানিক এবং সবার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও লেখক আবু ইউসুফ।

ছায়াবিথী প্রকাশন থেকে প্রকাশিত বইটি মূলত লেখকের ব্রাজিল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত। প্রকাশকের ভাষ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে জনপ্রিয় ছড়াকার হিসেবে পরিচিত সাঈদ আহমেদ খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। দেশ-বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম তিনি ভ্রমণ-গদ্য লিখেছেন।

গত নভেম্বরে জাতিসংঘের ‘শীর্ষ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন-৩০’ কভার করার উদ্দেশ্যে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল সফর করেন তিনি। সে সফরের নানা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ নিয়েই লেখা হয়েছে ‘আমাজনের ডায়েরি’। বইটিতে ব্রাজিলের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, জীবনযাপন, রোমান্স এবং প্রবাসজীবনের নানা দিক উঠে এসেছে লেখকের নিজস্ব অভিজ্ঞতার আলোকে।

প্রকাশকের মতে, সহজ-সরল বর্ণনা ও হাস্যরসাত্মক ভঙ্গিতে লেখা এ ভ্রমণকাহিনিতে পাঠক যেমন ভিন্ন এক ভূগোলের সঙ্গে পরিচিত হবেন, তেমনি জানতে পারবেন আমাজন অঞ্চল ও ব্রাজিলের জীবনযাত্রার নানা অজানা তথ্য। পাণ্ডুলিপি পড়েই প্রকাশকের ধারণা হয়েছে, বইটি পাঠকদের জন্য তথ্যবহুল ও উপভোগ্য হবে এবং সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে।

সাঈদ আহমেদ খানের পূর্বপ্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘আমার দু’টি বোন ছিলো’, ‘ভালোবাসার খুচরা পদ্য’, ‘বিষ’, ‘ঠাট্টা (রম্য)’ এবং ‘ক্ষতচ্ছড়া’। এছাড়া তিনি ‘ছড়াপত্র (ধোলাই)’ সম্পাদনার কাজও করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়