Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সবার দেশ

দিনটি ছিলো স্বাধীনবাংলা সাহিত্যিক ও শিল্পীদের। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিলো কবি, সাহিত্যিক ও শিল্পীদের মিলনমেলা। জনপ্রিয় সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ আয়োজন করেছে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল ও বাংলা একাডেমি পুরস্কারপওাপ্ত কবি রেজাউদ্দীন স্টালিন। সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক কে এম সফর আলী ও ক্যাপ্টেন আশ্রাফ আলীম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক ও উইং জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। প্রধান মেহমান জাগ্রত মহা নায়ক শিহাব রিফাত আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ, কবি ও গবেষক টিপু রহমান, বিশেষ আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক কবি সৈয়দ শাহনূর আহমেদ, বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল। মুখ্য আলোচক হিসেবে ছিলেন কবি ও গবেষক এস এম শাহনূর- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ শামসুল হক বাবু, কবি আমির হোসেন ও সাংবাদিক আলী আকবর সরদার। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. জালাল উদ্দিন ভূঁইয়া তিতাস বিপ্লব, কথাসাহিত্যিক মাসুম মুহতাদী, মো. আবুল বাশার, কবি অরুনা বেগম, নাসরীন দিলারা আফরোজ পল্লবী, হাসিনা মমতাজ, ড. আলহাজ শরীফ সাকি, এস এম শাহজালাল বিল্লাহ, সৈয়দ জাহিদ মাহমুদ, মো. মুসাফির মজনু, জামান মনির, জহিরুল হক বিদ্যুৎ।

জাহানারা রেখা এবং হীরা মনির যৌথ সঞ্চালনায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই পর্বে উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত অসংখ্য কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পীরা।আগত অতিথিদের সাহিত্য আলোচনার পাশাপাশি ছিল প্রাণবন্ত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের মাঝে পুরস্কার বিতরণ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন