Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ১৭ আগস্ট ২০২৬

প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান

প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে হালকাভাবে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তায় নিয়োজিত ইরানি বাহিনী যেকোনও হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং প্রয়োজন হলে ট্রাম্পের ‘পা ভেঙে’ দেয়ার মতো সক্ষমতাও তাদের রয়েছে।

রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেয়া এক বক্তব্যে আমির হাতামি এসব কথা বলেন। তার এ বক্তব্য ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আমির হাতামি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে ঠাট্টা বা রাজনৈতিক কথাবার্তা হিসেবে দেখলে বড় ধরনের ভুল হবে। ইরান ও হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের সেনাপ্রধানের ভাষ্য, প্রয়োজন হলে হুমকির জবাব দিতে ইরানি বাহিনী কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এ প্রসঙ্গেই তিনি ট্রাম্পের ‘পা ভেঙে’ দেয়ার মন্তব্য করেন।

আমির হাতামি আরও দাবি করেন, আরব উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এসব এলাকায় মার্কিন বাহিনীকে প্রবেশের সুযোগ দেয়া হবে না বলে দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানান ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, এসব ঘাঁটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার সুযোগ ইরান দেবে না। এ ধরনের কোনও পরিস্থিতি তেহরান মেনে নেবে না।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন। তার এমন মন্তব্যের পর ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করে প্রণালিটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে প্রণালিটি ঘিরে যেকোনও সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এর মধ্যেই ইরানের সেনাপ্রধানের সর্বশেষ বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত মিলেছে। তার মন্তব্যের ফলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক