Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ১৫ আগস্ট ২০২৬

আপডেট: ০০:৩৮, ১৫ আগস্ট ২০২৬

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্যও ভারতের তরফ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ আমন্ত্রণগুলো ইতিমধ্যে পৌঁছে দেয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনও অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

ভারতের পক্ষ থেকে দেয়া দুটি আমন্ত্রণকে আলাদা হিসেবে দেখা হচ্ছে। একটি হচ্ছে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ, অন্যটি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ। ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কূটনৈতিক পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জ্বালানি সরবরাহ নিয়েও ভারতের ইতিবাচক মনোভাব

এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সোয়াল।

বাংলাদেশে চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ঢাকার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে একটি চলমান চুক্তি রয়েছে এবং সে চুক্তি এখনও কার্যকর আছে।

তিনি বলেন, আপনারা জানেন, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনও অব্যাহত আছে।

তবে অতিরিক্ত ডিজেল সরবরাহের ক্ষেত্রে ভারতের নিজেদের চাহিদা ও সক্ষমতাকে বিবেচনায় নেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে ভারতের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা, নিজস্ব শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা পর্যালোচনা করা হবে।

রণধীর জয়সোয়াল বলেন, আপনারা যে অতিরিক্ত সরবরাহের অনুরোধের কথা বললেন, সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা