Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ২ আগস্ট ২০২৬

নতুন হামলার আশঙ্কা তেহরানের

ট্রাম্পের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না ইরান

ট্রাম্পের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ইরান। তেহরানের আশঙ্কা, মার্কিন সেনাবাহিনী যেকোনও সময় নতুন করে হামলা চালাতে পারে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ব্যাক-চ্যানেল’ বা গোপন আলোচনা চলছে। তবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও সম্ভাব্য সামরিক পদক্ষেপের ঝুঁকি উড়িয়ে দিচ্ছে না তেহরান।

তার দাবি, মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যদি নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে পরিস্থিতি ‘কল্পনাতীত ভয়াবহ’ রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি।

মোহাম্মদ এসলামি বলেন, যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান সবসময় প্রস্তুত। তার অভিযোগ, ট্রাম্প পূর্ববর্তী যুদ্ধবিরতির সমঝোতা ভঙ্গ করেছেন। যুক্তরাষ্ট্র যদি আগের সমঝোতায় ফিরে আসে, তাহলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সোশ্যাল মিডিয়ায় এক্সে প্রকাশিত বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনে অঞ্চল ত্যাগের প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য দেশের নাগরিকদেরও অপ্রয়োজনে মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের আশঙ্কা, ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক পদক্ষেপের হুমকি দেয়ার পরও একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিলো ওয়াশিংটন। যদিও পরে সম্ভাব্য হামলার কোনও আনুষ্ঠানিক নির্দেশ দেয়া হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান