Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:০২, ৯ মার্চ ২০২৬

মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের

মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে তার নির্দেশনা বাস্তবায়নে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোজতবা খামেনির প্রতি তারা আজীবন আনুগত্য ও আন্তরিকতা বজায় রাখবে। পাশাপাশি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে বিপ্লবী গার্ড সর্বদা প্রস্তুত থাকবে।

বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে ইরানের ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ Assembly of Experts নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে।

আরও পড়ুন <<>> ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

নতুন নেতার প্রতি সমর্থন জানিয়ে ইতোমধ্যে ইরানের কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বও আনুগত্য প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি।

বিশ্লেষকদের মতে, বিপ্লবী গার্ডের প্রকাশ্য সমর্থন নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির ক্ষমতা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ ইরানের রাজনীতি ও নিরাপত্তা কাঠামোয় এ বাহিনীর প্রভাব অত্যন্ত শক্তিশালী।

সূত্র: আলজাজিরা

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাইপারসনিকসহ ৪ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, টার্গেট ইসরায়েল ও মার্কিন ঘাঁটি
ইরান হামলার ৪৮ ঘণ্টায় ফাঁকা মার্কিন অস্ত্রভান্ডার!
সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ঘুষের অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ: চিফ প্রসিকিউটর
যুদ্ধ ছেড়ে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরায়েল
বাড়ছে না জ্বালানি তেলের দাম— ভিড় আছে, সংকট নেই: প্রতিমন্ত্রী
বেনগাজির রহস্যময় ‘আবু হাফস’—ইমাম থেকে গুপ্তচর?
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত!
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন