Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৪:০১, ১০ মার্চ ২০২৬

লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলার ঘটনায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম Roaya News–এর প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ডানপন্থী জায়নিস্ট নেতা Bezalel Smotrich–এর ছেলেও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, লেবানন সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার ঘটনায় স্মতরিচের ছেলে বেনিয়া হেবরন গুরুতর আহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে অর্থমন্ত্রী স্মতরিচ নিজেই তার ছেলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর মর্টার হামলায় তার ছেলে বেনিয়া হেবরন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ধাতব টুকরা বা শার্পনেল তার পিঠ ও পেটে ঢুকে যায়।

স্মতরিচ জানান, বিস্ফোরণের ধাতব টুকরাগুলো তার ছেলের লিভার বা যকৃৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, 

হামলায় তার ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ হয়ে গেছে, তবে চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখনও জীবিত আছেন।

তিনি আরও বলেন, শার্পনেলের একটি টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে যায়। যদি সেটি রক্তনালিকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো।

হামলার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ৬ মার্চ লেবানন সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় এমন হামলার ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী