Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ৫ মার্চ ২০২৬

অভিযোগ উড়িয়ে দিলেন সাবেক আইন উপদেষ্টা 

এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল

এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল
ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিরুদ্ধে ওঠা সব দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, সরকারে থাকা অবস্থায় কিংবা জীবনের কোনো পর্যায়েই তিনি এক টাকারও দুর্নীতি করেননি।

পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তাকে ঘিরে নতুন করে দুর্নীতির গুঞ্জন ছড়ানো হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এবং পরিবারসহ সেখানে স্থায়ী হওয়ার বিষয়টিকে তিনি ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, 

আমেরিকা তো দূরের কথা, বাংলাদেশের বাইরে বিশ্বের কোনও দেশেই আমার কোনও বাড়ি বা সম্পত্তি নেই।

তিনি দাবি করেন, প্রায় এক বছর আগে ইউটিউবভিত্তিক একটি গুজব ছড়ানো হয়—তিনি নাকি যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন এবং পরিবারসহ সেখানেই স্থায়ী হচ্ছেন। পরে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের এক অনুষ্ঠানে বিষয়টি ওঠে। সেখানে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান, যুক্তরাষ্ট্রে তার কোনও বাড়ি থাকলে তার ঠিকানা, দলিল বা প্রমাণ প্রকাশ করতে। আট মাস পেরিয়ে গেলেও কেউ কোনও প্রমাণ দিতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, প্রথমে অনলাইনভিত্তিক কিছু প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে তথাকথিত দুর্নীতির খবর প্রকাশিত হয়, পরে তা কপি-পেস্ট হয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, এসব প্রচারণার পেছনে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা অন্তর্বর্তী সরকারের সময় সুবিধা পায়নি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি তিনটি বক্তব্য স্পষ্ট করেন।

  • প্রথমত, তিনি দাবি করেন—সরকারে থাকা অবস্থায় বা এর আগে-পরে জীবনের কোনো সময় তিনি এক টাকাও দুর্নীতি করেননি। কোনও নতুন ব্যাংক হিসাব খোলেননি, নতুন সম্পদ অর্জন করেননি এবং আয়কর রিটার্নে কোনও সম্পদ গোপন করেননি। তার জ্ঞাতসারে কাউকে দুর্নীতি করতেও দেননি বলে উল্লেখ করেন।
  • দ্বিতীয়ত, স্বজনপ্রীতির অভিযোগও অস্বীকার করেন তিনি। জানান, দায়িত্বে থাকাকালে প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও একজন আত্মীয়কেও নিয়োগ দেননি। পরিবার বা আত্মীয়স্বজনকে কোনও অনৈতিক সুবিধা পাইয়ে দেননি বলেও দাবি করেন।
  • তৃতীয়ত, এলাকাপ্রীতির অভিযোগও নাকচ করেন সাবেক এ আইন উপদেষ্টা। তার ভাষ্য অনুযায়ী, দায়িত্বে থাকাকালে নিজ গ্রামের বাড়ি বা ঢাকায় যেখানে বড় হয়েছেন, সেখানে একবারও যাননি। তবে লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সীমিত সহায়তা পেতে সহায়তা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসুর আবেদনের পর ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে অনুদান আনতে ভূমিকা রেখেছেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, বহু বছর ধরেই নানা অপবাদ সহ্য করে আসছেন। কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে চান না। তবে তার বিশ্বাস, দিনশেষে এসব অপপ্রচারে তার কোনও ক্ষতি হবে না। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল।’

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ট্রেনের নিচে পড়ে বেঁচে যাওয়া বাবা-ছেলের পরিচয় মিলেছে
দু’শ আসন পেয়ে মসনদের পথে মমতা?
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
জঙ্গি সন্দেহে রাজধানীতে চারজন গ্রেফতার
১৪ বোয়িং কিনছে সরকার, আজ চুক্তি
ঢাকা-১৭ এর ৫ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬৫ কোটি টাকার অনুদান
মমতার দুর্গে মোদির ঝড়? হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, মারা গেছে অর্ধশতাধিক গরু
জকসু ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে চড় মারলেন ছাত্রদল নেত্রী
আসিফ মাহমুদের ‘বিরোধীদলের পতন!’ পোস্ট ভাইরাল
‘গুপ্ত’ বাংলাদেশ ছাড়িয়ে ইরান-যুক্তরাষ্ট্রের অর্থযুদ্ধেও!
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের
বিনা ভোটেই নির্বাচিত ৪৯ নারী এমপি
বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩