Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৫ মার্চ ২০২৬

‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা

‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে কড়া বার্তা দিয়েছেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো।

তিনি বলেন, মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনতেরো বলেন, আমরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হচ্ছি না। আমরা কোনও ধরনের হুমকি সহ্য করবো না এবং আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করবো।

ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করেই এ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় স্পেন সহযোগিতা না করলে ওয়াশিংটন দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।

টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, কারও প্রতিশোধমূলক ব্যবস্থার অংশ হয়ে আমরা এমন কোনও পদক্ষেপে যুক্ত হবো না, যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ইউরোপীয় মিত্রদের মধ্যেও নতুন করে বিভাজন তৈরি করছে, যার প্রকাশ্য রূপ দেখা যাচ্ছে স্পেন–যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনে।

সূত্র: আলজাজিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ