Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ২৪ জুন ২০২৬

আপডেট: ০০:৫৯, ২৪ জুন ২০২৬

কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই

কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কৃষি খাতে সরকারি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কৃষক কার্ড গ্রহণের একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কবির হোসেন ব্যাপক পরিচিতি লাভ করেন। সাধারণ কৃষক হয়েও তিনি দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি কবির হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

গ্রামবাসী ও স্থানীয়দের মধ্যে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আজ তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার