Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ২২ জুন ২০২৬

আপডেট: ০০:৫৯, ২২ জুন ২০২৬

গ্রেফতার ও বিচারের দাবি

দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ

দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২১ জুন) রাতে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর আগে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড়ের একাংশে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

ছাত্রশিবিরের দাবি, গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হামলায় তাদের নেতা সাইফুল্লাহ বারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল এবং তার ভাই পলাশ শিবির নেতা সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালান। এ সময় পলাশ লোহার শাবল দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় সাইফুল্লাহর সঙ্গে থাকা তার বন্ধু সালাউদ্দিনও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দায়ীদের গ্রেফতারের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দেশব্যাপী কর্মসূচিরও ঘোষণা দিতে পারেন বলে সংগঠনটির সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ