Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ঋণের দায় নেয়ার চেয়ে লোডশেডিংয়ে থাকা ভালো: বিদ্যুৎমন্ত্রী

ঋণের দায় নেয়ার চেয়ে লোডশেডিংয়ে থাকা ভালো: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঋণের দায় বাড়িয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেয়ে সীমিত লোডশেডিং সহ্য করাই দেশের জন্য শ্রেয়—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী স্বীকার করেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। বিপুল পরিমাণ বকেয়া বিল এবং জ্বালানি সংকটের কারণে অনেক বিদ্যুৎকেন্দ্র সচল রাখা যাচ্ছে না। বন্ধ কেন্দ্রগুলোর ভাড়া বা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে লোডশেডিং থাকলেও দেশের ওপর বড় ঋণের বোঝা তৈরি হয়নি—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ থাকলেও দেশ ঋণের জালে আবদ্ধ। তার মতে, এ দায়ভার বহনের চেয়ে কিছুটা কষ্ট মেনে নেয়া উত্তম।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও এখনই সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপাতে চান না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মূল্য সমন্বয়ের পরামর্শ দেয়ার আগেই ব্যয় কমিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চলছে। বিদ্যুৎ খাতে স্বাক্ষরিত চুক্তিগুলো পুনরায় আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সিস্টেম লস কমানোর ওপর বিশেষ জোর দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় সিস্টেম লস ছিলো ৬ শতাংশ, যা বর্তমানে ১০ শতাংশে পৌঁছেছে। এটি ৫ শতাংশে নামিয়ে আনা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলে তিনি মন্তব্য করেন। দীর্ঘমেয়াদে সিস্টেম লস ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

গ্যাস সংকটের বিষয়ে তিনি সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে দায়ী করে বলেন, দীর্ঘ সময় নতুন কূপ খনন ও উৎপাদন বৃদ্ধি না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মতে, ব্যবস্থাপনার সীমাবদ্ধতার চেয়ে প্রকৃত গ্যাস ঘাটতিই এখন বড় চ্যালেঞ্জ। তাৎক্ষণিকভাবে উৎপাদন বাড়ানো সম্ভব নয়, এজন্য সময় প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী