Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫১, ১৬ জুলাই ২০২৬

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভাতা ও আর্থিক সুবিধাকে এক প্ল্যাটফর্মে আনতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্ডসহ বিভিন্ন সরকারি সেবা ও সুবিধা পর্যায়ক্রমে একটি কার্ডের আওতায় নিয়ে আসা হবে, যাতে নাগরিকরা আরও সহজে রাষ্ট্রীয় সেবা গ্রহণ করতে পারেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এ সরকারের লক্ষ্য একটি—জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানি প্রদানের জন্য পৃথক কার্ড চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

তারেক রহমান বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমানে যে আর্থিক সুবিধাসংবলিত কার্ডগুলো রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তবে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো এসব কার্ডকে একীভূত করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ডসহ সব ধরনের সুবিধা একটি ‘ইউনিভার্সাল কার্ড’-এর আওতায় নিয়ে আসব। এতে নাগরিকরা একটি কার্ডের মাধ্যমেই প্রয়োজনীয় সরকারি সুবিধা ও সেবা গ্রহণ করতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে সরকার দয়া বা অনুগ্রহ হিসেবে দেখে না। বরং এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, এসব সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এগুলো রাষ্ট্রের দায় জনগণের প্রতি। রাষ্ট্র যদি সে দায় পালন করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ এবং রাষ্ট্র—উভয়ই দুর্বল হয়ে পড়বে।

শুধু ভাতা বা আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থান সৃষ্টিকেও সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে সরকার বিভিন্ন খাতে পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তারেক রহমান বলেন, আমাদের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা। বিভিন্ন সেক্টরে পরিকল্পনা গ্রহণ করেছি, যার মাধ্যমে পর্যায়ক্রমে কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হব বলে আশা করি।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ও পরিবহন, ব্লু ইকোনমি, ইকো-ট্যুরিজমসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমও চালু করেছে সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী