Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ১১ মার্চ ২০২৬

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভেরিফায়েড ফেসবুক পেজ।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।

নুরুল ইসলাম মনি আরও জানান, সংসদের উপনেতা কে হবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারেও সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ডেপুটি স্পিকার পদ গ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অনুরোধ জানিয়েছিল বিএনপি। দলটি সরকারের এই প্রস্তাব গ্রহণ করেছে কি না এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে এ প্রস্তাবটি দিয়েছিলেন। তবে এখনো আমরা এ বিষয়ে ইতিবাচক সাড়া পাইনি। সাড়া পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী