Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২০ মার্চ ২০২৬

রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই বসবাস করবেন প্রধানমন্ত্রী এবং আপাতত রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উঠছেন না। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, গুলশানের নিজস্ব বাসভবনে থাকতে প্রধানমন্ত্রী বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে অনুযায়ী বাসাটি প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্য-এ অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই তিনি সপরিবারে গুলশানের ওই বাসায় অবস্থান করছেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন যমুনায় ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী