Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৮ মার্চ ২০২৬

ধর্ষণ ও নারী নির্যাতন মামলার দ্রুত বিচার চাইলেন প্রধানমন্ত্রী

ধর্ষণ ও নারী নির্যাতন মামলার দ্রুত বিচার চাইলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সচিব বলেন, এসব মামলার বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার হিসেবে দেখছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে মোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে কিছু পরিবর্তন অনুমোদন দেয়া হয়েছে, যা শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।

এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা-সংক্রান্ত একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সরকারের এ নির্দেশনার ফলে নারী নির্যাতন মামলার বিচারপ্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী