Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪০, ১৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, 

মহামান্য, ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এ আনন্দঘন উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা পবিত্র রমজান পালন করেছেন। এ সময় তারা রোজা, প্রার্থনা ও আত্মশুদ্ধির মাধ্যমে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। এ উপলক্ষে তিনি বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

চিঠির শেষাংশে নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ শুভেচ্ছা বিনিময়কে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী