Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২১ মার্চ ২০২৬

বিশ্বশান্তির আহ্বান 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় তিনি ঈদের আনন্দের পাশাপাশি বিশ্বব্যাপী চলমান সংঘাত ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, প্রায় ২০০ কোটি মুসলমান মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছেন। এ আনন্দঘন মুহূর্তেও তার চিন্তায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো—বিশেষ করে ইরান, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি।

ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে ইরানে সংঘটিত সহিংসতায় হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক পথ বেছে নেয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রতিশোধমূলক হামলার কারণে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠছে।

তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের অবসান জরুরি বলে উল্লেখ করেন। একই সঙ্গে ফিলিস্তিন, ইসরায়েল, ইরান, লেবানন এবং উপসাগরীয় দেশগুলোর জনগণের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিদেশে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দেশের বহু পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক সহিংস ঘটনায় নিহত বাংলাদেশিদের প্রতি গভীর শোকও প্রকাশ করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে চতুর্থ বছরে গড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর মারাত্মক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে অনেক মানুষের জন্য ন্যূনতম খাদ্য ও পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।

ড. ইউনূস সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে উঠলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে পড়ে।

বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, ঈদের এ পবিত্র সময় বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সহিংসতার অবসান বয়ে আনবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী