Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস

১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছান।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দায়িত্ব পালন শেষে আবারও পুরোনো কর্মস্থলে ফেরেন তিনি। এ সময় ইউনূস সেন্টারে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা।

ড. ইউনূসের সঙ্গে এদিন আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তাদের সঙ্গে তিনি একটি বৈঠকে অংশ নেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এ অর্থনীতিবিদ জানান, চলতি মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

দায়িত্ব শেষে প্রতিষ্ঠানে ফিরে এসে সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য