Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫০, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ০৩:৫১, ১৩ মার্চ ২০২৬

স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস

স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকার, ডেপুটি স্পিকার এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন সংসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই দিন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি অতিথি সারিতে উপস্থিত ছিলেন এবং অধিবেশনের সূচনা বক্তব্য শোনেন।

ড. ইউনূস তার বার্তায় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। তিনি আশা করেন, সংসদ সুশাসন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংসদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের কার্যকর কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

ড. ইউনূসের মতে, জনগণের আস্থা অর্জন করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংসদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন সংসদ সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী