Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ২৪ মার্চ ২০২৬

১,১২৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে মাসুদ উদ্দিনকে

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে মাসুদ উদ্দিনকে
ফাইল ছবি

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে সিন্ডিকেট গড়ে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, ২০২৫ সালের ১১ মার্চ প্রায় ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি ‘ফাইভ-এম ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মালিক। মামলায় তার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

একই ঘটনায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগে মোট ১৩ প্রতিষ্ঠানের ৩৩ মালিকের বিরুদ্ধে ১২টি মামলা অনুমোদন করে দুদক। এসব মামলায় রাজনীতি ও ব্যবসায় জড়িত একাধিক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা বিএমইটি ও বায়রা-এর নিয়ম ভঙ্গ করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। সরকার নির্ধারিত প্রায় ৭৮ হাজার ৯৯০ টাকার বিপরীতে প্রায় পাঁচগুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এছাড়া শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ নিয়ে তা আত্মসাৎ এবং অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগও আনা হয়েছে।

দুদকের দাবি, আসামিরা অবৈধভাবে সংগৃহীত অর্থ বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেছেন, যা দণ্ডনীয় অপরাধ।

এদিকে, এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে। তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) আদালতে তোলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, তার বিরুদ্ধে দুদকের এ মামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া ফেনীতে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

উল্লেখ্য, এক-এগারো সময়ের আলোচিত এ সাবেক সেনা কর্মকর্তা পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় পার্টির মনোনয়নে ২০১৮ সালে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা