Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৬, ২৪ মার্চ ২০২৬

এক-এগারোর বিতর্কিত ভূমিকা আলোচনায়

কুখ্যাত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি

কুখ্যাত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি
ছবি: সংগৃহীত

ঢাকার বারিধারা এলাকা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কুখ্যাত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালায়। এ সময় ২ নম্বর লেনের ১৫৩ নম্বর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তবে তাকে আটকের নির্দিষ্ট অভিযোগ বা মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাসুদ উদ্দিন চৌধুরী একসময় বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের সময়, যা দেশে ‘এক-এগারো’ নামে পরিচিত, তিনি নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তাকে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক করা হয়, যার অধীনে দেশজুড়ে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিলো।

পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন এবং ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ তিন দফায় বাড়ায়।

সামরিক ও কূটনৈতিক দায়িত্ব শেষে অবসরে গিয়ে তিনি ব্যবসায় যুক্ত হন। ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।

রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন এবং পরদিনই দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পদ লাভ করেন। তার এ দ্রুত দলবদল সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাবেক এ সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদকে আটকের ঘটনায় নতুন করে তার অতীত ভূমিকা, বিশেষ করে এক-এগারোর সময়কার কর্মকাণ্ড, আবারও আলোচনায় উঠে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে