Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ২৪ মার্চ ২০২৬

মানবপাচার মামলা

মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরদিন তাকে পল্টন থানার মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাকে মানবপাচারের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

ডিবি সূত্রে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক গুরুতর মামলা রয়েছে। ফেনী জেলায় তার বিরুদ্ধে ছয়টি এবং ঢাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত।

এছাড়া দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো বলেও জানায় পুলিশ।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

রিমান্ড চলাকালে তাকে জিজ্ঞাসাবাদ করে এসব অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা