Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৪৪, ২৫ মার্চ ২০২৬

২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত

২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
প্রতীকি ছবি

গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি এবার পালন করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে কেন এ কর্মসূচি বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।

এর আগে প্রতি বছরের মতো এবারও ২৫ মার্চ রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালনের নির্দেশনা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এসে তা থেকে সরে দাঁড়ায় সরকার।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতটি বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল অধ্যায় হিসেবে পরিচিত। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস গণহত্যা চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।

এ গণহত্যার স্মরণে পরবর্তীকালে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা শুরু হয়। গত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় থেকেই কালরাত স্মরণে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি চালু করা হয়।

সর্বশেষ গত বছরও নির্ধারিত সময়ে এক মিনিটের জন্য সারাদেশে এ প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়েছিলো।

এবার হঠাৎ করে এ কর্মসূচি বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে