Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ৩১ মার্চ ২০২৬

সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেফতার

সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেফতার
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেফতার হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম তাকে গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ডিবির একজন কর্মকর্তা জানান, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান সংক্রান্ত মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল জলিল মন্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। সে পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। ২০১৬ সালে তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে অবসরে যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার