Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ৭ এপ্রিল ২০২৬

বলছে পিআইবি’র বাংলাফ্যাক্ট

সাখাওয়াতের গ্রেফতার নিয়ে গুজব, ‘প্রমাণহীন সংবাদ’

সাখাওয়াতের গ্রেফতার নিয়ে গুজব, ‘প্রমাণহীন সংবাদ’
ফাইল ছবি

‘যেকোনোও সময় গ্রেফতার হতে পারেন সাখাওয়াত’—এমন শিরোনামে প্রকাশিত সংবাদগুলোকে ভিত্তিহীন ও প্রমাণহীন বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা গেছে, দেশের কয়েকটি গণমাধ্যম ও অনলাইন পোর্টালে একই ধরনের সংবাদ ছড়িয়ে পড়লেও কোথাও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন-এর সম্ভাব্য গ্রেফতারের পক্ষে নির্ভরযোগ্য কোনও তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ফ্যাক্টচেক টিম বলছে, এসব প্রতিবেদন তথ্যসূত্রহীন এবং এগুলো প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারকে বিব্রত করার অপচেষ্টা থাকতে পারে।

তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নবনির্বাচিত সরকারকে লক্ষ্য করেও অপতথ্য ছড়ানোর ঘটনা শনাক্ত হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, তারা নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ চিহ্নিত করছে এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার কাজ করছে।

উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ ও অ্যানালাইসিস টিম। ইতোমধ্যে তারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুয়া খবর শনাক্ত করেছে এবং গুজব প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা