Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ৮ এপ্রিল ২০২৬

সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রশংসনীয়: স্পিকার 

সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রশংসনীয়: স্পিকার 
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদে বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে যথেষ্ট উদার ও আন্তরিক।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে United Nations Development Programme (ইউএনডিপি)-এর ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, জাতীয় সংসদের অধিবেশন ও কার্যপ্রণালি বিধি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

স্পিকার বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা প্রয়োজন। নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স আয়োজনের মাধ্যমে তাদের দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও প্রস্তাব দেন, বিশেষ করে নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সঙ্গে দ্বিপক্ষীয় সফরে অংশ নিতে পারে, যা অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক হবে।

সংসদের আধুনিকায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন স্পিকার। তিনি বলেন, ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা চালু, অধিবেশন চলাকালে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব মুদ্রণ ও প্রেস ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং কার্যকর। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ইউরোপের কয়েকটি দেশের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়।

সাক্ষাৎকালে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধিআনোয়ারুল হক, সহকারী কর্মসূচি উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপোভিক এবং জ্যেষ্ঠ গভর্ন্যান্স বিশেষজ্ঞ তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউএনডিপির সংসদ বিষয়ক ফোকাল পারসন মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী