Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৩ এপ্রিল ২০২৬

আদালত অবমাননা মামলায় নতুন বিতর্ক

যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটরের নজিরবিহীন অনুরোধ

যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটরের নজিরবিহীন অনুরোধ
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পক্ষ থেকে আসামির সাজা কমানোর পুনঃপুন অনুরোধ বিচারাঙ্গনে বিরল বিতর্কের জন্ম দিয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত এম এইচ পাটোয়ারী বাবু আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের আগে নাটকীয় মুহূর্ত

শুনানিতে ট্রাইব্যুনাল প্রথমে মন্তব্য করে, আসামির অপরাধ ‘অত্যন্ত গুরুতর’ এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভুল বার্তা যাবে। বিচারপতিরা জানান, প্রথমে তারা এক বছরের কারাদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে চিফ প্রসিকিউটরের অনুরোধে সেটি তিন মাসে নামিয়ে আনা হয়।

কিন্তু সেখানেই থামেননি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আবারও সাজা কমানোর অনুরোধ জানান। পরে ট্রাইব্যুনাল আরও এক মাস কমিয়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড নির্ধারণ করে।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর এমন অবস্থান আদালতকক্ষে উপস্থিত অনেককে বিস্মিত করেছে। প্রশ্ন উঠেছে—রাষ্ট্রের নিযুক্ত প্রধান প্রসিকিউটর কীভাবে আসামিপক্ষের মতো আচরণ করে সাজা কমানোর অনুরোধ জানাতে পারেন?

অভিযোগ কী ছিলো?

এম এইচ পাটোয়ারী বাবুর ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়া হয়।

প্রসিকিউশনের আবেদনের পর গত ৮ এপ্রিল ট্রাইব্যুনাল-১ পোস্টটিকে ‘বিভ্রান্তিকর’ ও ‘আদালত অবমাননাকর’ আখ্যা দিয়ে বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে পোস্টে লাইক, শেয়ার ও অবমাননাকর মন্তব্যকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের ডিভাইস জব্দের নির্দেশ দেয়া হয়।

স্ত্রীর ক্ষমা প্রার্থনা, আসামির মিথ্যা ধরা পড়ে

শুনানির শুরুতে বাবুর স্ত্রী ইসমাত আরার জবানবন্দি নেয়া হয়। তিনি ঘটনার দায় নিজের ওপর নিয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে বাবু নিজের জবানবন্দিতে দাবি করেন, তিনি অন্য একটি আইডি থেকে লেখাটি কপি করে শেয়ার করেছিলেন।

কিন্তু যাচাই করে ট্রাইব্যুনাল দেখতে পায়, বাবুর পোস্টটি ৪ এপ্রিল করা, আর যেখান থেকে কপি করার দাবি তিনি করেন সেটি পোস্ট হয়েছে ৫ এপ্রিল। তখন ট্রাইব্যুনাল সরাসরি বলেন, ‘আপনি এখনো মিথ্যা বলছেন।’

তদন্তে যা উঠে এসেছে

বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ৭ এপ্রিল মিরপুরের শেওড়াপাড়ায় বাবুর বাসায় অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়, যা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতা-কর্মী ‘সাইবার স্কোয়াড’ নামে একটি গোপন নেটওয়ার্ক চালায়, যার সক্রিয় সদস্য ছিলেন বাবু। এ নেটওয়ার্কের কাজ সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো।

নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু

এ মামলার রায়ের চেয়েও বড় আলোচনায় এসেছে চিফ প্রসিকিউটরের ভূমিকা। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হয়েও তিনি কেন দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে এতটা সক্রিয় হলেন—সে প্রশ্ন এখন আইনাঙ্গন ও রাজনৈতিক মহলে সমানভাবে উচ্চারিত হচ্ছে।

এ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নয়, বরং রাষ্ট্রপক্ষের কৌশলগত অবস্থান নিয়েই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী