Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ অক্টোবর ২০২৫

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চাঞ্চল্যকর মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, ১ হাজার ৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন তাজুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এই বক্তব্য দেন।

চিফ প্রসিকিউটর বলেন, 

বৈষম্যবিরোধী আন্দোলনে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ হাজার। শেখ হাসিনা ছিলেন এ অপরাধীদের নিউক্লিয়াস, প্রাণ ভোমরা। এ নিউক্লিয়াস ধ্বংস করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ সংঘটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, 

আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এসব অপরাধ বাস্তবায়নের পরিকল্পনাকারী ছিলেন। শেখ হাসিনার নির্দেশ তিনি আইজিপির কাছে পৌঁছে দিতেন। ১ হাজার ৪০০ হত্যার দায়ে শেখ হাসিনার ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত—যেহেতু তা সম্ভব নয়, তাই তাদের উভয়ের চরম দণ্ড প্রার্থনা করছি। পাশাপাশি তাদের সম্পদ থেকে হতাহতদের ক্ষতিপূরণ প্রদানের আবেদন করছি।

সাবেক আইজিপি ও মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে তাজুল ইসলাম বলেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সত্য বলেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তিনি সত্য প্রকাশ করে অ্যাপ্রুভার হয়েছেন, তাই তার বিষয়ে আমাদের কোনও সাবমিশন নেই। এ বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। পরবর্তী শুনানিতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী সোমবার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত