Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:২৪, ১৩ এপ্রিল ২০২৬

সর্বোচ্চ সতর্কতায় আইন-শৃঙ্খলাবাহিনী

নববর্ষ উদযাপনে নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

নববর্ষ উদযাপনে নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উদযাপন ঘিরে দেশে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, নববর্ষকে ঘিরে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, রমনার বটমূলসহ যেসব স্থানে বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান হবে, সেসব এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। সন্দেহজনক বস্তু শনাক্তকরণ ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এসব ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে।

সারাদেশে নববর্ষের অনুষ্ঠানস্থলগুলোতে কন্ট্রোল রুম, অতিরিক্ত চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে র‍্যাব ডিজি বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ টহল দল মোতায়েন থাকবে। যেকোনও অভিযোগ দ্রুত মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্য বছরের তুলনায় এবার আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা