Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২০, ১৮ ডিসেম্বর ২০২৫

প্যারিসে নিরাপত্তাজনিত কারণে নববর্ষের কনসার্ট বাতিল

প্যারিসে নিরাপত্তাজনিত কারণে নববর্ষের কনসার্ট বাতিল
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩১ ডিসেম্বর অর্থাৎ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নববর্ষ উপলক্ষের ঐতিহাসিক উন্মুক্ত কনসার্ট নিরাপত্তাজনিত সতর্কতার কারণে বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তটি বুধবার (১৭ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও, প্যারিস পুলিশ প্রিফেকচারের অনুরোধে বিষয়টি ডিসেম্বরের শুরু থেকেই চূড়ান্ত করা হয়েছিলো।

প্যারিস পুলিশ প্রিফেকচার জানিয়েছে, শহরের প্রধান প্রতীকী এলাকা শঁ জেলিজে অ্যাভিনিউতে যেমন বিপুল জনসমাগম হয়, তেমনি এ ধরণের বড় আকারের উন্মুক্ত কনসার্ট জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত প্রস্তুতি প্রয়োজন হওয়ায় কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, পূর্বে পরিকল্পিত এ কনসার্টটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে, যাতে দর্শক ও শ্রোতারা বাড়ি থেকেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। একই সঙ্গে প্যারিসের আরক দ্য ত্রিয়ঁফ এলাকায় নির্ধারিতভাবে আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্যারিসে নববর্ষ উদযাপনে গত কয়েক বছর ধরে প্রতিদিন কয়েক লাখ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কোনও কোনও বছরে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি পৌঁছায়, যা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সাজানোর জন্য বিশাল প্রস্তুতি দাবি করে।

ফরাসি ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শঁ জেলিজে এলাকায় সহিংসতা, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় কিছু গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ ওঠায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

জিবি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি সাংবাদিক আলেকজান্ডার সিয়ার্ল বলেছেন, যদিও কর্তৃপক্ষ সরাসরি কোনও নির্দিষ্ট সন্ত্রাসী হুমকির কথা উল্লেখ করিনি, তবুও ফ্রান্সে নিরাপত্তা সতর্কতা স্তর এখনও উচ্চ। তিনি বলেন, প্রতীকী ও বড় আকারের ইভেন্টগুলো সবসময় সম্ভাব্য ঝুঁকির তালিকায় থাকে এবং সামগ্রিক ঝুঁকি মূল্যায়নের অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্যারিস প্রিফেক্ট বলেন, জননিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই বড় জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে নববর্ষের উন্মুক্ত কনসার্ট বাতিল করতে হয়েছে।

জনমতের প্রতিক্রিয়া রয়েছে দুইধারার। একদিকে অনেক সমর্থক সম্ভাব্য ঝুঁকি এড়াতে বড় আকারের আয়োজন সীমিত করা দায়িত্বশীল ব্যবস্থাপনা বলে দৃষ্টান্তমূলক মনে করছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল জনমনে ভীতির বার্তা তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের