Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ১৬ এপ্রিল ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বাংলা নববর্ষ উদযাপন
ছবি: সবার দেশ

‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। 

উৎসবমুখর পরিবেশে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে বাংলা মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা রূপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকে যে মুক্তমনে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হলো, এটি পরিবর্তিত বাংলাদেশের ফলাফল। ইংরেজি আমাদের নিজস্ব সন নয়, আরবি আমাদের মুসলমান হিসেবে সেখানে অংশগ্রহণ আছে, তবে বাংলা আমাদের আজন্মকালের বর্ষবরণ। এ জন্য বাংলা বর্ষবরণের সময় আমরা নেচে, গেয়ে আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হ‌ই। আজকের আবহাওয়াটা কালবৈশাখীর কিছু আহ্বান জানাচ্ছে। এটি আসলে নতুনের আগমন। এ বৈশাখ যেহেতু নতুন আলোর বার্তা নিয়ে এসেছে, আমি চাই বাংলাদেশের জনতার সাথে সাথে আমাদের জীবন‌ও আনন্দে ও উচ্ছ্বাসে ভরে উঠুক।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ