Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ২২ মে ২০২৬

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে অবস্থিত Commonwealth Secretariat-এ অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

জানা গেছে, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি মোট ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে আটটি সদস্যপদ কমনওয়েলথে সর্বোচ্চ আর্থিক অবদান রাখা রাষ্ট্রগুলোর জন্য সংরক্ষিত থাকে। বাকি আটটি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। বাংলাদেশ এশিয়া-ইউরোপ অঞ্চলের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

কমনওয়েলথের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে এ কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যনির্বাহী কমিটি মূলত Commonwealth Secretariat-এর অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে। পাশাপাশি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়নেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর সদস্যপদ যাচাই-বাছাই এবং অনুমোদন প্রক্রিয়াতেও কাজ করে থাকে। বিশ্লেষকদের মতে, এ কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দেশের সক্রিয় অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা