Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ ঘোষণা

সংখ্যালঘুদের ওপর লক্ষ্যভিত্তিক হামলা হয়নি: কমনওয়েলথ

সংখ্যালঘুদের ওপর লক্ষ্যভিত্তিক হামলা হয়নি: কমনওয়েলথ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো লক্ষ্যভিত্তিক হামলা বা দমনের ঘটনা পর্যবেক্ষক দলের নজরে আসেনি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পর্যবেক্ষক দলের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের দলের কাছে এমন কোনও সরাসরি রিপোর্ট আসেনি যে নির্বাচনের সময় কোনও নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হয়েছে। তবে কিছু অঞ্চলে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিলো বলে তারা লক্ষ্য করেছেন। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা কিছু উদ্বেগের কথাও প্রকাশ করেছেন।

নানা আকুফো-আডো বলেন, তাদের পর্যবেক্ষণে নির্বাচন ছিলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছ। সার্বিক মূল্যায়নে এটি একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পর্যবেক্ষক দলের তথ্যমতে, দেশের একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও অধিকাংশ প্রার্থীর জন্য ভোটাধিকার প্রয়োগ, প্রার্থী নিবন্ধন এবং ফলাফল গণনার প্রক্রিয়া উন্মুক্ত ছিলো। এবারের নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল নির্বাচন-পরবর্তী পরিবেশেও শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩