Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ১২ জুলাই ২০২৬

আপডেট: ০০:৩১, ১২ জুলাই ২০২৬

কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত

হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ

হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনেই তাদের সাজা কার্যকর করা হবে। এ লক্ষ্যে যেসব দেশে তারা অবস্থান করছেন, সেসব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে টানা ১৭ বছর বিনা ভোটে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিলো এবং শেখ হাসিনার নেতৃত্বেই সে শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনাসহ আরও কয়েকজন স্বৈরাচারী শাসকের বিচার ও সাজা হয়েছে।

তিনি বলেন, যারা বিচার এড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং আদালতের দেওয়া সাজা কার্যকর করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সে কার্যক্রম এখনও চলমান রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পলাতকদের অবস্থানরত দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। কূটনৈতিক সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে আদালতের দেয়া সাজা কার্যকর করা হবে।

‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের নারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল