Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৩ আগস্ট ২০২৬

জামিন বাতিলের উদ্যোগ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইন সহায়তা প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। তার শর্তসাপেক্ষ জামিন বাতিলের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে যে, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে ওই জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে।

তিনি বলেন, জামিনের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাবো। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার কার্যক্রম এগিয়ে নিতে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি পুলিশের পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এর আগে সকালে তিনি রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি দায়িত্বশীলতা, সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা