Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৪ আগস্ট ২০২৬

দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী

দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপাতত দিন গোনা এবং লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া তার হাতে আর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এফএসআরইউতে দেখা দেয়া ত্রুটি দ্রুত সারানোর জন্য কাজ চলছে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রকৌশলীরা টার্মিনালটি সচল করতে কাজ করছেন। মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়াই এখন সরকারের প্রধান কাজ।

তিনি বলেন, 

এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরইউতে, এটা করা ছাড়া আমার কিছু করার নাই।

লোডশেডিং কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবস্থাপনার ওপর জোর দেয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে শিল্প খাতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আর কিছু ম্যানেজমেন্ট করা, যেনো কম লোডশেডিং হয়, আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এ ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কী থাকতে পারে।

এফএসআরইউতে ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সংকট তৈরি হওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও এর প্রভাব পড়েছে। ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়ার পাশাপাশি লোডশেডিংয়ের চাপও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের মধ্যে সমন্বয় করে চলার চেষ্টা করছে সরকার।

এদিকে ভবিষ্যতে এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।

নতুন টার্মিনালগুলো চালু হলে দেশে এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকট কমানোর পাশাপাশি শিল্প খাতেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী