Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। নতুন দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় নেপালের রাষ্ট্রপতি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ সামনে আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

অভিনন্দন বার্তায় রামচন্দ্র পৌডেল বাংলাদেশ ও নেপালের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক বন্ধনের ওপরও তা প্রতিষ্ঠিত।

নেপালের রাষ্ট্রপতি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ ও নেপাল বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

রামচন্দ্র পৌডেল বলেন, ঐতিহাসিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের শক্তিশালী বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও নেপাল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান।

এর আগে শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা