Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘর পরিদর্শন করেছেন ড. ইউনূস

আয়নাঘর পরিদর্শন করেছেন ড. ইউনূস
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুমের আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে তিনি পরিদর্শনে যান। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। 

এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেদিন জানান, জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন।

বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও তার সামনে তুলে ধরেন। তারা প্রধান উপদেষ্টাকে জানান যে, ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছে, যা তদন্তে উঠে এসেছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য