Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০০:২১, ২৫ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনাকে দেশে ফেরানো

দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা

দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা
ছবি: সবার দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়ার চিঠির (নোট ভারবাল) প্রেক্ষিতে ভারত কী জবাব দেয়— তার ওপর নির্ভর করবে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশের নোট ভারবালের প্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এরমধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেয়া হবে।

সে স্বাভাবিক সময়টা কতদিন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং (নির্দিষ্ট) করার সুযোগ নেই।

এসব ক্ষেত্রে কখনো কখনো কোনও বিষয় বছরের পর বছর লেগে যায় বলেও তিনি মন্তব্য করেন। 

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য